Anti-Naxal Operations: বিজাপুরে নকশাল বিরোধী অভিযান, বিস্ফোরক সহ পাঁচ নকশালকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী

Encounter Breaks Out (Photo Credit: X)

গত এক সপ্তাহে ছত্তিশগড়ে নকশালরা এক নাবালক ছাত্র সহ গ্রামের পাঁচ যুবককে হত্যার পর বিজাপুর জেলাজুড়ে নকশাল বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদ্দীদ, গঙ্গালুর এবং জংলা তিনটি থানা এলাকায় নেওয়া অভিযানে মোট পাঁচ নকশালকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিস্ফোরক সামগ্রী, নকশালদের পোশাক, ব্যাকপ্যাক, নকশাল সাহিত্য এবং কিছু জরুরি জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় অভিযানের পর পাঁচ নকশাল হল সঞ্জয় মারপাল্লি (৩৬ ), কমলু ওরফে কালামু পুনেম (৩০), কোসা ভোগাম (৪৫), কোসা তমো (৪৫)এবং সোনাধর পোডিয়াম (৪৫)। সোমবার ধৃত পাঁচ নকশালকে আদালতে তোলা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement