Violence In Junagardh: জুনাগড়ে দখল বিরোধী অভিযানে এসে পুলিশ -জনতা খন্ডযুদ্ধ, নিহত এক সাধারণ পথচারী (দেখুন ভিডিও)

পাথরের আঘাতে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জুনাগড়ের এস পি রবি তেজা ভাসমসেট্টি। তবে পোস্টমর্টেম রিপোর্টের পর তা পরিষ্কার হবে।

Police Mob clash at junagarh Photo Credit: Twitter@ANI

মাজেওয়াদি গেটের কাছে জমি দখল করে গড়ে ওঠা  একটি মসজিদকে ৫ দিনের মধ্যে বৈধ নথি উপস্থাপনের জন্য নোটিশ দিয়েছিল জুনাগড় মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন।  এরপরেই গতকাল (১৬ জুন)সেখানে প্রতিবাদ জানাতে প্রায় ৫০০ থেকে ৬০০ লোক জড়ো হয়ে যায়। জুনাগড়ের রাস্তা অবরোধ করে তারা।পুলিশ উত্তেজিত জনতাকে রাস্তা অবরোধ না করার জন্যঅনুরোধ করতে থাকে। রাত বাড়তে থাকলে জনতার ক্ষোভও বেড়ে যায়। এরপর রাত ১০.১৫ মিনিট থেকে পুলিশকে আক্রমণ করে ইট ছোড়া শুরু হয়। ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় অনেক পুলিশকর্মী আহত হয়েছেন। পাথরের আঘাতে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জুনাগড়ের এস পি রবি তেজা ভাসমসেট্টি। তবে পোস্টমর্টেম রিপোর্টের পর তা পরিষ্কার হবে। পাথর ছোড়ার ঘটনায় ইতিমধ্যে ১৭৪ জনকে গ্রেফতার করা  হয়েছে। আরও তদন্ত চলছে।

দেখুন কাল রাতের জনতা-পুলিশ খন্ডযুদ্ধের ভিডিও-

 

  ১৬ জুন রাতে দখল বিরোধী অভিযানে পুলিশ এবং জনতার খন্ডযুদ্ধের পর মাজেওয়াদি গেটের সকালের দৃশ্য এল সামনে। দেখুন সেই ছবি-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement