Andhra Pradesh: দুর্ঘটনার মুখে মহিলা ক্রিকেট দলের বাস, আহত কোচ-সহ ৪ খেলোয়াড়

BUS (Photo Credit: ANI/Twitter)

দুর্ঘটনার মুখে মহিলা ক্রিকেট দল। শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের গন্নাপুরমে মহিলা ক্রিকেট দলের একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে। ট্রাকে ধাক্কা খেয়ে দুর্ঘটনার মুখে পড়ে মহিলা ক্রিকেট দলের বাসটি। বিশাখাপত্তনমে আজ সকালে মহিলা ক্রিকেট দল দুর্ঘটনার মুখে পড়লে পরপর ৪ জন আহত হন। সেই সঙ্গে মহিলা ক্রিকেট দলের কোচও চোট পান। আহত ৫ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসার পর মহিলা ক্রিকেট দল বিশাখাপত্তনম থেকে গুজরাটের ভদোদরার উদ্দেশে রওনা দেয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement