Amul: দাম বাড়ল আমূলের, দেখুন কত হল প্রতি লিটার দুধ

Amul Milk (Photo Credit: ANI/Twitter)

দাম বাড়ল আমূল দুধের। আমূলের প্রতি লিটার দুধে এবার থেকে ২ টাকা করে অতিরিক্ত নেওয়া হবে বলে কোম্পানির তরফে জানানো হয়। গুজরাটের আহমেদাবাদ এবং সৌরাস্ট্রে বাড়ছে দুধের দাম। গুজরাটের পাশাপাশি পশ্চিমবঙ্গ, দিল্লি এনসিআর, মুম্বইতেও বাড়ানো হচ্ছে আমূল দুধের দাম। ১৭ অগাস্ট অর্থাৎ আগামীকাল থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

আমূলের পাশাপাশি মাদার ডেয়ারির দুধের দামও বাড়ল।মাদার ডেয়ারি দুধেও প্রতি লিটারে ২ টাকা করে বাড়ছে। বুধবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement