AI Guideline In India: জুলাইয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত খসড়া রূপরেখা আনছে কেন্দ্র, জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
মুম্বইয়ে দু'দিনের ন্যাসকম লিডারশিপ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে শ্রী চন্দ্রশেখর বলেন, খসড়া রূপরেখা নিয়ে সরকার কাজ করছে। এর উদ্দেশ্য হ'ল অর্থনৈতিক উন্নয়নের জন্য এআই-এর ব্যবহার এবং সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মোকাবিলা।
চলতি বছরের জুলাইয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত একটি খসড়া রূপরেখা তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানালেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। মুম্বইয়ে দু'দিনের ন্যাসকম লিডারশিপ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে শ্রী চন্দ্রশেখর বলেন, খসড়া রূপরেখা নিয়ে সরকার কাজ করছে। এর উদ্দেশ্য হ'ল অর্থনৈতিক উন্নয়নের জন্য এআই-এর ব্যবহার এবং সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মোকাবিলা। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করে তিনি বলেন,এক্ষেত্রে নীতি প্রণয়ন এবং প্রযুক্তি সম্পর্কিত অপরাধের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। খুব তাড়াতাড়ি কৃত্রিক বুদ্ধিমত্তা নিয়ে চূড়ান্ত গাইডলাইন দেশের সামনে চলে আসবে বলেও নিশ্চিত করেন তিনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Advertisement
Advertisement
Advertisement