Arvind Kejriwal: বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রী! বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন কেজরিওয়াল

Arvind Kejriwal (Photo Credits: ANI)

সবেমাত্র লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। সমস্ত বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করিয়ে শ্রীবৃদ্ধি ঘটেছে ইন্ডিয়া জোটের। একেবারে এনডিএ-কে কাটায় কাটায় টক্কর দিয়েছে বিরোধীরা। ফলে একদিকে সরকার গঠন করতে গিয়ে যেখানে মোদী-শাহরা হাজারবার ভাবছে, সেখানে অন্যদিকে দফায় দফায় বৈঠক করছেন রাহুল, কেজরিওয়াল এবং অখিলেশরা। এই অবস্থায় বুধবার সকালে অখিলেশ যাদব দলীয় নেতৃত্বদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেছেন। অন্যদিকে আজ বিকেল ৫টা নাগাদ আপ বিধায়কদের নিয়ে নিজের বাসভবনে বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। নির্বাচনের পর এই প্রথম দলীয় বৈঠকে বসছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement