Auto Accident: মহারাষ্ট্রে অটোর চাকায় জড়িয়ে গেল মহিলার শাড়ি, যাত্রীকে ঘষতে ঘষতে নিয়ে গেল চালক, দেখুন ভিডিয়ো

মহারাষ্ট্রের কোলাপুরে চাঞ্চল্যকর ঘটনা। কোলাপুর শহরের রাজারামপুরী এলাকায় অটোর চাকায় এক মহিলা যাত্রীর শাড়ি জড়িয়ে যায়। তিনি মাটিতে পড়ে যান।

মহারাষ্ট্রের কোলাপুরে চাঞ্চল্যকর ঘটনা। কোলাপুর শহরের রাজারামপুরী এলাকায় অটোর চাকায় এক মহিলা যাত্রীর শাড়ি জড়িয়ে যায়। তিনি মাটিতে পড়ে যান। অটোয় শাড়ি জড়িয়ে থাকায় মহিলাকে বেশ কয়েকটি রাস্তায় ঘষতে ঘষতে টেনে নিয়ে যায় অটো চালক।  চলন্ত অটোর পিছনে মহিলাকে মাটিতে পড়ে থাকতে দেখে অনেকেই আঁতকে ওঠেন। মহিলা যাত্রীর স্বামী ভাড়া নিয়ে আপত্তি জানালে, চালক কিছু না বলেই জোরে অটো চালিয়ে পালায়।

তখনই সেই মহিলার শাড়ি তার অটোর চাকায় আটকে যায়। বেশ কয়েক মিটার এগিয়ে অটো থামাতে বাধ্য হয় সেই চালক। সেই মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সেই অটো চালককে গ্রেফতার করে।

দেখুন ভিডিয়ো

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement