Jammu and Kashmir: নির্বাচনের আবহে সোপোরে শুরু সেনা ও জঙ্গি গুলির লড়াই, নিকেশ এক জঙ্গি
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার বিকেলে আচমকাই উত্তর কাশ্মীরের রাফিয়াবাদে সোপেরর ওয়াটারগাম এলাকায় শুরু হল সেনা ও জঙ্গির গুলির লড়াই।
সামনেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার বিকেলে আচমকাই উত্তর কাশ্মীরের রাফিয়াবাদে সোপেরর (Sopore) ওয়াটারগাম এলাকায় শুরু হল সেনা ও জঙ্গির গুলির লড়াই। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তাঁদের দেখে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা হামলা চালায় সেনারাও। জানা যাচ্ছে এই এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। নিহত জঙ্গির নাম জাহির হুসেন শাহ। ইতিমধ্যেই ওই এলাকায় হাই এলার্ট জারি করেছে নিরাপত্তা বাহিনী। একদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে তল্লাশি অভিযান ও গুলির লড়াইও চলছে। যদিও জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement