Rajouri: বিয়ের অনুষ্ঠানের মধ্যেই রাজৌরিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, আহতদের ভিড় হাসপাতালে

রবিবাসরীয় সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান চলছিল বাড়িতে। উপস্থিত ছিলেন সববয়সী মানুষরা। এরমধ্যই আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা বাড়ি।

রবিবাসরীয় সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান চলছিল বাড়িতে। উপস্থিত ছিলেন সববয়সী মানুষরা। এরমধ্যই আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা বাড়ি। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির (Rajouri) ধানি ধার গ্রামে। ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। যদিও মৃ়ত্যুর কোনও খবর নেই। আহতদের তালিকা রয়েছেন শিশু ও মহিলারাও। এদের মধ্যে ২ জন শিশুর অবস্থা সঙ্কটজনক। তাঁদের ইতিমধ্যেই জম্মু মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement