75th Republic Day: দিল্লির কর্তব্যপথে ফরাসি সেনাবাহিনীর পদচারণা, ব্যান্ডের সুরে লিজিয়নের গান 'লে বউদিন' (দেখুন ভিডিও)

এবারের প্যারেডে হাজির হয়েছিল ফরাসি বিদেশী সৈন্যবাহিনীর দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট ও ফরাসি সেনাবাহিনীর মার্চিং স্কোয়াড ফ্রেঞ্চ ব্যান্ড স্কোয়াড। এই মার্চিং গ্রুপে ৯০জন লেজিওনেয়ার ছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন নোয়েল।

Combined Band and Marching contingent Photo Credit: Twitter@airnewsalerts

দিল্লির কর্তব্যপথে ইতিমধ্যেই শেষ হয়েছে ৭৫তম  প্রজাতন্ত্র দিবসের প্যারেড।এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সেই উপলক্ষে এবারের প্যারেডে হাজির হয়েছিল ফরাসি বিদেশী সৈন্যবাহিনীর দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট ও  ফরাসি সেনাবাহিনীর মার্চিং স্কোয়াড ফ্রেঞ্চ ব্যান্ড স্কোয়াড। এই মার্চিং গ্রুপে ৯০জন লেজিওনেয়ার ছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন নোয়েল। রেজিমেন্টটি নতুন প্রজন্মের মিডিয়াম রেঞ্জ (এমএমপি) অ্যান্টি-ট্যাঙ্ক  মিসাইল পাওয়া প্রথমগুলির মধ্যে একটি।এছাড়া ফরাসি আর্মি ব্যান্ড দলটি ছিল ৩০ জন মিউজিশিয়ানের একটি মিউজিক্যাল ব্যান্ড। ক্যাপ্টেন খুরদা কার রেহ এর নেতৃত্বে ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের  লিজিয়নের গান 'লে বউদিন' বাজাতে শোনা যায়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement