মর্মান্তিক! ড্রেন পরিষ্কার করতে গিয়ে পুনেতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত বাবা ও ছেলে-সহ ৪

ড্রেন পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল চার জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের বারামতীতে।

Photo Credits: ANI

ড্রেন (drain) পরিষ্কার (clean) করতে নেমে শ্বাসরুদ্ধ (suffocation) হয়ে মৃত্যু (Death) হল চার জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) পুনের (Pune) বারামতীতে (Baramati)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার পুনের বারামতীর একটি এলাকায় ড্রেনে থাকা মোটর পাইপ (motor pipe) পরিষ্কার করতে নেমেছিলেন প্রভীন অটোলে নামে এক ব্যক্তি। কিন্তু, ড্রেনে নামার পরেই অচৈতন্য (unconscious) হয়ে পড়েন তিনি। বিষয়টি দেখতে পেয়ে তাঁকে বাঁচানোর জন্য ড্রেনে নেমে পড়েন তাঁর বাবাও। কিন্তু, তিনিও অচৈতন্য হয়ে ড্রেনের মধ্যে পড়ে যান। তাঁদের বাঁচাতে গিয়ে ওই ড্রেনে পড়ে অচৈতন্য হয়ে যান আরও দুই ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement