Armaan Malik: দুই স্ত্রীর হাজিরায় আবার তৃতীয় বিয়ে করলেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক?

Armaan Malik With 2 Wives (Photo Credit: Instagram)

তৃতীয় বিয়ে করলেন আরমান মালিক (Armaan Malik)? বিগ বস ওটিটি থেকে বেরনোর পর ইউটিউবার আরমান মালিক ফের চর্চায় আসতে শুরু করেছেন। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, ঘরে দুই স্ত্রী থাকা সত্ত্বেও নাকি তৃতীয় বিয়ে করেছেন আরমান। আরমানের চার সন্তানের কেয়ারটেকার লক্ষ্যকে ইউটিউবার (Youtuber) বিয়ে করেছেন বলে শোনা যায়। যা শুনে জোরদার চর্চা শুরু হয়ে যায়। প্রথম স্ত্রী পায়েলের হাজিরায় কৃতিকাকে দ্বিতীয় বিয়ে। এরপর পায়েল এবং কৃতিকা থাকা সত্ত্বেও আরমান সন্তানদের কেয়ারটেকার লক্ষ্যকে বিয়ে করেছেন শুনে অনেকে ক্ষেপে যান। যা শুনে কৃতিকা লাইভে এসে জানান, আরমান তৃতীয় বিয়ে করেননি। আরমান মালিক তাঁর দুই স্ত্রীকে নিয়ে ভাল আছেন, সুখে রয়েছেন বলে কৃতিকাকে মন্তব্য করতে শোনা যায়। কৃতিকার সঙ্গে ওই ভিডিয়োতে আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েলও ছিলেন। দুজনে একসঙ্গে হাজির হয়ে আরমানের তৃতীয় বিয়ের দাবি কার্যত নস্যৎ করে দেন।

আরও পড়ুন: Bigg Boss OTT 3: কৃতিকাকে ডাকলেন আরমান, বিশালদের পাশে বসায় দ্বিতীয় স্ত্রীর উপর চটলেন আরমান মালিক, দেখুন

আরমান মালিকের তৃতীয় বিয়ে নিয়ে কী বললেন কৃতিকা মালিক দেখুন...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement