Unseen Photo of Armaan Malik Shares Wedding: আইনি বিবাহের বছরপূর্তি, জীবনের বিশেষ দিনে পাশে ছিলেন দাদা অমল, অদেখা ছবি শেয়ার করলেন আরমান মালিক
সম্প্রতি মালিক পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করে শিরোনামে উঠেছিলেন গায়ক তথা মিউজিক কম্পোজার অমল।
আইনি বিবাহের এক বছর পূর্তি উপলক্ষ্যে সেই বিশেষ দিনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন গায়ক আরমান মালিক (Armaan Malik)। গত বছর ২৮শে ডিসেম্বর মহাবালেশ্বরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন আরমান এবং আশনা শ্রফ (Aashna Shroff)। তবে সামাজিক বিয়ের আগে সেই বছরই ২২ এপ্রিল চুপিচুপি আইনিভাবে একে অপরকে স্বামী-স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলেন দুজন। আইনি বিবাহের বছরপূর্তি উপলক্ষ্যে সেই অদেখা ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন আরমান। ছবিতে আরমানের বাবা-মা, ডাবু এবং জ্যোতি মালিকের পাশাপাশি রয়েছেন দাদা অমল মালিকও (Amaal Mallik)। সম্প্রতি মালিক পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করে শিরোনামে উঠেছিলেন গায়ক তথা মিউজিক কম্পোজার অমল। তাঁর অভিযোগ ছিল পরিবারে বড় ছেলের থেকে ছোট ছেলের কদর বেশি। যা যাকে অবসাদগ্রস্থ করেব তুলেছিল। যার ফলে এমন চরম সিদ্ধান্ত নেন অমল।
আইনি বিবাহের বছরপূর্তিঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)