Subhashree Ganguly: পরনে লাল ঢাকাই, গা ভর্তি সোনার গয়না, শুভশ্রীর বাড়ির অন্নপূর্ণা পুজোর ঝলক দেখুন

বাড়ির পুজোর একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। পরনে লাল রঙা ঢাকাই শাড়ি। গা ভর্তি সোনার গয়নায় সেজে মা অন্নপূর্ণার সামনে পুজোয় বসেছেন নায়িকা।

Subhashree Ganguly Celebrates Annapurna Puja 2025 (Photo Credits: Facebook)

অন্নপূর্ণা পুজোর মহাঅষ্টমী (Annapurna Puja) আজ। হিন্দু ধর্মে অন্নপূর্ণা পুজোর মাহাত্ম্য প্রবল। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নের দেবীর আরাধনা করা হয়। টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছে। ঢাল-ঢোল, কাঁসা, ঘণ্টার বাদ্দির মাঝে পূজিত হচ্ছেন দেবী। বাড়ির পুজোর একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। পরনে লাল রঙা ঢাকাই শাড়ি। গা ভর্তি সোনার গয়নায় সেজে মা অন্নপূর্ণার সামনে পুজোয় বসেছেন নায়িকা। এক্কেবারে সাবেকি সাজে নজরকারা রাজ-পত্নী। নারীর প্রকৃত সৌন্দর্য যে শাড়িতেই উন্মোচিত হয় তারই যেন জ্বলন্ত নিদর্শন নায়িকা। দেখে বোঝার জো নেই, দুই সন্তানের মা তিনি।

শুভশ্রীর বাড়ির অন্নপূর্ণা পুজোঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement