Haarsh Limbaachiyaa: বিলাসবহুল গাড়ি হাঁকালেন হর্ষ লিম্বাচিয়া, মার্সেডিজ বেঞ্জের নতুন মডেলটির দাম কত জেনেন?

সোশ্যাল হ্যান্ডেলে নতুন গাড়ির ছবি পোস্ট করে চিত্রনাট্যকার লেখেন, 'আমার নতুন গাড়ি আমার সুখের ঠিকানা'।

Haarsh Limbaachiyaa New Car (Photo Credits: Instagram)

কমেডি কুইন ভারতী সিং (Bharti Singh) এবং স্বামী হর্ষ লিম্বোচিয়ার (Haarsh Limbaachiyaa) জুটি দারুণ জনপ্রিয় দর্শকমহলে। তাঁদের খুনসুটি, কমেডি সেই সঙ্গে রোমান্স বেজায় পছন্দ করেন অনুরাগীরা। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দারুণ সফল দুজনেই। পাশাপাশি ইউটিউবে চ্যানেল রয়েছে জুটির। এবার কোটি টাকার গাড়ি হাঁকালেন চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়া। মার্সেডিজ বেঞ্জের জিএলএস (Mercedes Benz GLS) মডেলটি কিনেছেন হর্ষ। সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে চিত্রনাট্যকার লেখেন, 'আমার নতুন গাড়ি আমার সুখের ঠিকানা'। জানা যাচ্ছে, মার্সেডিজ বেঞ্জের এই বিলাসবহুল মডেলটির দাম ১ কোটি ৩৭ লক্ষ।

দেখুন হর্ষের পোস্ট... 

 

View this post on Instagram

 

A post shared by Haarsh Limbachiyaa (@haarshlimbachiyaa30)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement