Sushmita Sen: কপালে বড় টিপ, গলায় রুদ্রাক্ষের মালা পড়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন সুস্মিতা সেন (দেখুন ছবি)

পুরোদস্তুর বায়োগ্রাফিকাল ড্রামা 'তালি', ওয়েব সিরিজের পরিচালকের আসনে রয়েছেন অর্জুন সিং বরন ও কার্তিক ডি নিশানদর

Photo Credit_Instagram

দুর্গাপুজোর (Durga Puja2022) রেশ কাটার আগেই নিজের আগামী ওয়েব সিরিজের ঘোষণা করলেন সুস্মিতা সেন। রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ান্তকে নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ ‘তালি’(Taali)। সেই সিরিজে গৌরীর চরিত্রেই অভিনয় করবেন সুস্মিতা (Sushmita Sen)। এটি পুরোদস্তুর বায়োগ্রাফিকাল ড্রামা, পরিচালকের আসনে রয়েছেন অর্জুন সিং বরন ও কার্তিক ডি নিশানদর। বৃহস্পতিবার ওয়েব সিরিজে তাঁর লুক শেয়ার করেন সুস্মিতা। ক্যাপশনে লেখেন,

‘তালি বাজাব না, বাজাতে বাধ্য করব।এই চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার থেকে আর অন্যকিছুতে বেশি গর্বিত হতে পারতাম না। এই চরিত্রে অভিনয় করতে পেরে, তাঁর গল্প সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পেরে ধন্য। এটি জীবনের প্রতি, প্রত্যেকের সম্মানের সঙ্গে বাঁচার অধিকারের প্রতি। দুগ্গা দুগ্গা।’

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement