Subhashree Ganguly: ডিপ নেক ব্লাউজ়ের সঙ্গে গোলাপী শাড়ি, শুভশ্রীর জাদুতে কুপোকাত অনুরাগীরা, দেখুন

Subhashree Ganguly (Photo Credit: Facebook)

টলিউডের (Tollywood) 'রানি' বলা হয় তাঁকে।  দুই সন্তানের  মা হয়েও শুভশ্রী (Subhashree Ganguly) যেন এখনও মোহময়ী। যেমন তাঁর রূপ, তেমনি অভিনয়। সময় যত গড়িয়েছে, অভিনয়ে তত পোক্ত হয়েছেন এই অভিনেত্রী। তাইতো পরিণীতা থেকে সন্তান, একের পর বাংলা সিনেমায় শুভশ্রী একেবারে অন্য রূপে হাজির হয়েছেন। সংসার সামলেও কীভাবে অভিনয়কে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তা টলিউডের এই অভিনেত্রী প্রমাণ করেছেন। তাইতো, দিনে দিনে তাঁর অভিনয় দক্ষতা যেমন বাড়ছে, তেমনি তাঁর সৌন্দর্যে কুপোকাত হচ্ছে আট থেকে আশির হৃদয়। এবার টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী তথা রাজ ঘরণীকে দেখা গেল শাড়ি পরে পোজ় দিতে। যেখানে একটি গোলাপী রঙের শাড়িতে সাজতে দেখা যায় শুভশ্রীকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভশ্রী যখন সেই ছবি শেয়ার করেন, তখন একের পর এক মন্তব্যে তাঁর সামাজিক মাধ্যমের দেওয়াল ভরে ওঠে। সেই সঙ্গে শুভশ্রীকে ভালবাসায় ভরিয়ে দেন তাঁর অসংখ্য অনুরাগী।

আরও পড়ুন: Subhashree Ganguly Saree Pic: মেরুন রঙা শাড়ি সঙ্গে ডিপনেক ব্লাউজ, শুভশ্রীতে মুগ্ধ নেটবাসী

দেখুন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সেই ছবি...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement