Shah Rukh Khan 57 Birthday:বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে বিশ্বের অন্যতম বড় সুপারস্টারের জন্মদিন পালন, দেখুন সেই ভিডিও

শাহরুখ খানের ৫৭তম জন্মদিনে লেজার লাইটের সাহায্যে তার নাম ফুটে উঠল বুর্জ খলিফার দেওয়ালে।দুবাইয়ের অগনিত ভক্তের জন্য লেজার শোয়ে শুভেচ্ছা জানানো হল বলিউডের বাদশাকে।

বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের 'বুর্জ খলিফা'।বিশেষ দিনে কোন বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এখানে লাইট শোয়ের আয়োজন করা হয়। বিশেষ প্রযুক্তির লেজার আলোর সাহায্যে বিল্ডিংয়ের গায়ে ফুটিয়ে তোলা হয় সেই দিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লেখা বা ছবি। আর কিং খানের জন্মদিন সেরকমই এক বিশেষ দিন। তাই বুধবার শাহরুখ খানের ৫৭তম জন্মদিনে লেজার লাইটের সাহায্যে তার নাম ফুটে উঠল বুর্জ খলিফার দেওয়ালে।দুবাইয়ের অগনিত ভক্তের জন্য লেজার শোয়ে শুভেচ্ছা জানানো হল বলিউডের বাদশাকে। লেখা হল - শুভ জন্মদিন শাহরুখ, শুভ জন্মদিন পাঠান, আমরা তোমায় ভালবাসি। দেখুন সেই ভিডিও-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement