Raghav-Parineeti Wedding: বিয়ের বাকি মাত্র দুদিন, উদয়পুরের উদ্দেশ্যে পাড়ি দিলেন রাঘব-পরিণীতি (দেখুন ভিডিও)

চলতি মাসের শুরুতে পরিণীতি-রাঘবের বিয়ের কার্ড অনলাইনে ভাইরাল হয়েছিল। সেখানেই জানা গিয়েছিল, সেপ্টেম্বরের ২৪ তারিখ সাত পাঁকে বাধা পড়বেন পরিণীতি-রাঘব।

Parineeti Chopra and Raghav Chadha Photo Credit: Twitter@ANI

চলতি মাসের শুরুতে পরিণীতি-রাঘবের বিয়ের কার্ড অনলাইনে ভাইরাল হয়েছিল। সেখানেই জানা গিয়েছিল, সেপ্টেম্বরের ২৪ তারিখ সাত পাঁকে বাধা পড়বেন পরিণীতি-রাঘব।গত  ১৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় পারিবারিক কীর্তন। পরিবারের সদস্য এবং নিকটতম মানুষরাই অংশ নেন সেই অনুষ্ঠানে। এরপর আয়োজন করা হয়েছিল এক অভিনব ক্রিকেট ম্যাচের। দিল্লিতে দুই পরিবারের আয়োজিত ক্রিকেটম্যাচ হয়ে যাওয়ার পর আজ সকালেই রাজস্থানের উদ্দেশে রওনা দিলেন পরিণীতি-রাঘব এবং তাঁদের পরিবার।আগামী  ২৪ সেপ্টেম্বর উদয়পুরের ‘দ্যা লীলা প্যালেস’-এ বসবে বিয়ের আসর। ইতিমধ্যেই তাঁর প্রস্তুতি তুঙ্গে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement