Nandamuri Balakrishna: নন্দমুরি বালকৃষ্ণের ৬৫'তম জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খল কাণ্ড, ভক্তদের ভিড়ের মাঝে আটকে বেজায় চটলেনন ডাকু মহারাজ, দেখুন

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জন্মদিন উদযাপনের মাঝে আচমকাই তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি। নিয়ন্ত্রণ হারায় ভিড়। হুড়োহুড়ি কাণ্ড বেধে যায় জন্মদিনের অনুষ্ঠানস্থলে। ভক্তদের ভিড়ের মাঝে আটকে পড়েন নন্দমুরি।

Nandamuri Balakrishna Gets Angry (Photo Credits: Instagram)

প্রবীণ তেলুগু অভিনেতা-রাজনীতিবিদ নন্দমুরি বালকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়। গত ১০ জুন ছিল ডাকু মহারাজ (Daaku Maharaaj) অভিনেতার জন্মদিন। জাঁকজমকভাবে উদযাপিত হয় অভিনেতার ৬৫ বছরের জন্মদিন।চার স্তরের কেক কাটেন প্রবীণ অভিনেতা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জন্মদিন উদযাপনের মাঝে আচমকাই তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি। নিয়ন্ত্রণ হারায় ভিড়। হুড়োহুড়ি কাণ্ড বেধে যায় জন্মদিনের অনুষ্ঠানস্থলে। ভক্তদের ভিড়ের মাঝে আটকে পড়েন নন্দমুরি। ভিড়ের ঠেলায় মেজাজ হারান প্রবীণ অভিনেতা। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও ভক্তের ভিড় ক্রমশ অভিনেতার দিকে এগিয়ে আসতে শুরু করে। নন্দমুরিকে স্পষ্ট করার জন্যে, তাঁকে মালা পরানোর জন্যে, তাঁর সঙ্গে ছবি তোলার জন্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অভিনেতার নিরাপত্তারক্ষীর কোনক্রমে ভিড়ের মধ্যে থেকে তাঁকে বের করে আনেন।

আরও পড়ুনঃ টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?

ডাকু মহারাজ অভিনেতার জন্মদিনে বিশৃঙ্খল কাণ্ডঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

জন্মদিনে কেক কাটার ভিডিওঃ

 

View this post on Instagram

 

A post shared by Rollmediaofficial (@rollmediaofficial)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement