Naga Chaitanya - Sobitha Dhulipala: সামান্থা অতীত, সবিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য

Naga Chaitanya, Sobitha Dhulipala.jpg (Photo Credit: Twitter)

বাগদান পর্ব সারলেন নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং সবিতা ধুলিপালা (Sobitha Dhulipala)। বৃহস্পতিবার সকালে বাগদান পর্ব সারেন নাগা চৈতন্য এবং সবিতা। এমনই সুখবর আজ প্রকাশ করেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি। বেশ কিছুদিন ধরেই নাগা চৈতন্য এবং সবিতা ধুলিপালার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। যা কোনওদিনই তেমনভাবে স্বীকার করেননি নাগা এবং সবিতা। তবে গুঞ্জন চলছিলই। প্রসঙ্গত সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যর বিচ্ছেদের পর থেকে নাগার্জুনা-পুত্রের সম্পর্ক নিয়ে বিভিন্ন খবর প্রকাশ্যে আসে। যেখানে বার বার সবিতা ধুলিপালার নাম উঠে আসে। এবার সেই 'নাইট ম্যানেজার' অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে বাঁধা পড়লেন নাগা চৈতন্য।

দেখুন ছবি...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement