Manoj Kumar Passes Away: প্রয়াত হলেন অভিনেতা ও পরিচালক মনোজ কুমার, শোকের ছায়া চলচ্চিত্র জগতে
না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক মনোজ কুমার( Manoj Kumar Passes Away)। চলচ্চিত্র জগতে তিনি পরিচিত ছিলেন 'ভারত কুমার' ডাকনামের জন্য।মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital) ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। দেশপ্রেম নিয়ে ভারতে যত ছবি হয়েছে তার বেশিরভাগ ছবিতেই মূল চরিত্রে তাঁকে দেখা গেছে। তার কর্মজীবনে অনেক স্মরণীয় চলচ্চিত্র উপহার দিয়েছেন যার মধ্যে রয়েছে রোটি কাপড়া অউর মকান, পূরব অর পশ্চিম, উপকার (Upkaar) এবং ক্রান্তি (Kranti) র মতো দুর্দান্ত সব চলচ্চিত্র। তার অভিনয় এবং পরিচালনার মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে দেশপ্রেমের একটি নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন। কিংবদন্তি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী মনোজ কুমারের মৃত্যু চলচ্চিত্র শিল্প এবং তাঁর ভক্তদের গভীরভাবে শোকাহত করেছে।