Chiranjeevi: 'বজরংবলী আমার সুপারহিরো', হনুমান ছবির সিকুয়্যাল চর্চার মাঝেই বললেন চিরঞ্জীবী

দিন কয়েক আগেই 'হনুমান' ছবির প্রচারে এসে রাম মন্দির নির্মাণের জন্য ছবির বিক্রি হওয়া প্রতিটি টিকিট থেকে ৫ টাকা দান করার প্রতিশ্রুতি দিয়ে দর্শকদের হৃদয়ে ভক্তির ঝড় তুলেছিলেন তিনি।

Chiranjeevi (Photo Credits: Instagram)

সদ্য মুক্তি পেয়েছে তেজা সাজ অভিনীত 'হনুমান' (Hanuman) ছবিটি। এরই মধ্যে ছবির সিকুয়্যাল নিয়ে চর্চা শুরু। 'হনুমান'-এর সিকুয়্যালে বজরংবলীর চরিত্রে দক্ষিণী তারকা চিরঞ্জীবীর (Chiranjeevi) কথা ভাবছেন পরিচালক। এদিকে বজরংবলীকে নিজের 'সুপারহিরো' মনে করেন বলে জানালেন দক্ষিণী সুপারস্টার। অভিনেতার জীবনে 'মুশকিল আসান' হলেন তিনিই। সদ্য এক সাক্ষাৎকারে চিরঞ্জীবী বলেন, 'হনুমানজি আমার সুপারহিরো। আমি যখনই কোনো সমস্যায় পড়ি, আমি ঘুমানোর আগে তাঁকে সেটা জানাই। আর ঠিক পরের দিন ঘুম থেকে উঠেই সেই সমস্যার সমাধান পেয়ে যাই আমি'। দিন কয়েক আগেই 'হনুমান' ছবির প্রচারে এসে রাম মন্দির নির্মাণের জন্য ছবির বিক্রি হওয়া প্রতিটি টিকিট থেকে ৫ টাকা দান করার প্রতিশ্রুতি দিয়ে দর্শকদের হৃদয়ে ভক্তির ঝড় তুলেছিলেন তিনি।

দেখুন টুইট... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement