Kapil Sharma: 'কপাল পুড়ল' কপিল শর্মার, কৌতুক শিল্পীর ক্যাফেতে গুলি চালিয়ে ভেঙে দিল জঙ্গিরা

Kapil Sharma (Photo Credit: Instagram)

হামলা চালানো হল কপিল শর্মার ক্যাফেতে (Kapil Sharma's Cafe)। কানাডার (Canada) ব্রিটিশ কলম্বিয়ায় বিখ্যাত কৌতুকশিল্পী কপিল শর্মার যে ক্যাফে রয়েছে, 'ক্যাপস ক্যাফে' নামে, সেখানেই হামলা চালায় দুষ্কৃতীরা। ব্রিটিশ কলম্বিয়ার সারের ক্যাপস ক্যাফে লক্ষ্য করে হামলা চালানো হয়। এক নাগাড়ে গুলি ছোঁড়া হয় সবে সবে উদ্বোধন হওয়া ক্যাফে লক্ষ্য করে। খালিস্তানি জঙ্গি তথা বব্বর সিং খালসার সদস্য হরজিৎ সিং লাড্ডি এই হামলার দায়ি স্বীকার করে। ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। এই হরদীপ সিং লাড্ডিকে আন্তর্জাতিক খালিস্তানি জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই ঘটনার পর এখনও পর্যন্ত কপিল শর্মার তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

কপিল শর্মার কানাডার ক্যাফে লক্ষ্য করে চালানো হল গুলি...

 

দেখুন  কপিল শর্মার ক্যাফের এক ঝলক...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement