Karwa Chauth 2024: উপোস থেকে পুজোয় বিশ্বাসী নন, স্বামীর মঙ্গলকামনায় করবা চৌথে সামিল ছক ভাঙা সোনম
উপোস না করেও যে স্বামীর মঙ্গলকামনায় করবা চৌথ করা যায় সেই কথাই মানেন তিনি। স্বামী আনন্দ এবং ছেলে বায়ুর নাম লিখে দুহাত জোড়া মেহেন্দি পড়েছেন সোনম।
রবিবার দিনভর করবা চৌথ (Karwa Chauth 2024) নিয়ে ব্যস্ত বলিউডের সুন্দরী নায়িকারা। হাতে পরেছেন মেহেন্দি। রয়েছেন উপোসি। চাঁদের মুখ দেখে তবে স্বামীর হাতে উপোস ভাঙতে হয় এদিন। তবে বাকিদের মত করবা চৌথে ঘটা করে উপোস করে পুজো করায় বিশ্বাসী নন অনিলকন্যা সোনম কাপুর (Sonam Kapoor)। উপোস না করেও যে স্বামীর মঙ্গলকামনায় করবা চৌথ করা যায় সেই কথাই মানেন তিনি। স্বামী আনন্দ এবং ছেলে বায়ুর নাম লিখে দুহাত জোড়া মেহেন্দি পড়েছেন সোনম। সেই ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। প্রতি বছর অভিনেত্রীর মা সুনিতা কাপুর তাঁর বাড়িতে ধুমধাম করে করবা চৌথের আয়োজন করেন। আমন্ত্রিত থাকেন বলিউডের তারকা দম্পতিরা। সেখানেই একসঙ্গে সকলে স্বামীর মঙ্গলকামনায় পুজো করেন স্ত্রীয়েরা। ছক ভেঙে উপোস না করেও করবা চৌথের পুজোয় সামিল হলেন অনিলকন্যা সোনম।
আরও পড়ুনঃ অনিল কাপুরের বাড়িতে তারকাখচিত কারবা চৌথের আয়োজন, এসে পৌঁছলেন শিল্পা, মীরা রবিনারা
সোনমের ছক ভাঙা করবা চৌথ...
দুহাত জোড়া মেহেন্দি...