Karwa Chauth 2024: অনিল কাপুরের বাড়িতে তারকাখচিত কারবা চৌথের আয়োজন, এসে পৌঁছলেন শিল্পা, মীরা রবিনারা
অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর বাড়িতে বড় করে কারবা চৌথের আয়োজন করেন। বলিউডের তারকা দম্পতিদের আমন্ত্রণ জানানো হয়। সেখানেই সকলে মিলে কারবা চৌথ পালন করেন।
প্রতি বছরের মত এইবারেও অভিনেতা অনিল কাপুরের (Anil Kapoor) বাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয়েছে কারবা চৌথের (Karwa Chauth 2024) অনুষ্ঠান। অভিনেতার স্ত্রী সুনিতা কাপুর বাড়িতে বড় করে কারবা চৌথের আয়োজন করেন। বলিউডের তারকা দম্পতিদের আমন্ত্রণ জানানো হয়। সেখানেই সকলে মিলে কারবা চৌথ পালন করেন। চাঁদের মুখ দেখে স্বামীর হাতে উপবাস ভাঙেন স্ত্রীয়েরা। বিকেল থেকেই একে একে অতিথিরা আসতে শুরু করেছেন অনিল কাপুরের বাড়িয়ে। শিল্পা শেট্টি (Shilpa Shetty), রবিনা টন্ডন (Raveena Tandon), শাহিদ পত্নী মীরা কাপুর (Mira Kapoor), চাঙ্কি পন্ডের স্ত্রী ভাবনা পান্ডে, সন্দীপ কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, নীলম কোঠারীরা এসে পৌঁছেছেন অনিল কাপুরের বাসভবনে।
গোলাপি শাড়ি আর সামান্য সাজগোজে এলেন মীরা কাপুর...
করবা চৌথের জমকালো সাজে এনেন শিল্পা শেট্টি...
সিঁথিতে সিঁদুর, মাথায় ফুলের মালা পরনে সাবেকি সালোয়ারে এলেন রবিনা টন্ডন...
এসে পৌঁছলেন ভাবনা, মাহিপ এবং নীলম...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 20, 2024 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

