Giorgio Armani: প্রয়াত বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি, শোকস্তব্ধ ফ্যাশন দুনিয়া

প্রয়াত আরমানি সংস্থার প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি (Giorgio Armani)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইতালিয়ান এই ফ্যাশন ডিজাইনার। বর্তমানে তাঁর সংস্থা ১০ বিলিয়ন ডলারের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আরমানি সংস্থার কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের জুন মাসে মিলানে পুরুষদের ফ্যাশন উইক বাতিল করতে হয়েছিল তাঁর সংস্থাকে। গত ২১ মে শেষবারের জন্য তিনি জনসমক্ষে এসেছিলেন। তারপর থেকেই তিনি অসুস্থ ছিলেন।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement