Gadar 2: বক্স অফিসে আশাতীত সাফল্য, গদর ২ এর পরিচালককে শুভেচ্ছা প্রিয়াঙ্কা ও নিক জোনাসের (দেখুন ছবি)

এই সাফল্যের মাঝে পরিচালক অনিল শর্মাকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাঁদের শুভেচ্ছা বার্তা ও ফুলের তোড়া নিজেই শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন অনিল

Gadar-2-poster-Priyanka-Chopra-Nick-Jonas Photo Credit: Instagram

বক্স অফিসে এখন 'গদর ২'-এর (Gadar 2) রমরমা। ভারতের মাটিতেই ৩৭৫.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। উপরন্তু, দ্বিতীয় সপ্তাহান্তের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেল 'গদর ২'। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ২০.৫০ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় শনিবার ছবির আয় ৩১.০৭ কোটি টাকা, আর দ্বিতীয় রবিবার ৩৮.৯০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এই সাফল্যের মাঝে পরিচালক অনিল শর্মাকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাঁদের শুভেচ্ছা বার্তা ও ফুলের তোড়া নিজেই শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন অনিল । দেখুন সেই ছবি-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement