GOAT: মুক্তি পেল থালাপতি বিজয় অভিনীত 'গোট', সকাল থেকেই সিনেমাহলে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস, দেখুন ভিডিয়ো
অগ্রিম বুকিংয়েই সুনামি আসে। আর ছবি মুক্তির পর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে এটুকু আঁচ করাই যে বক্স অফিসে রেকর্ড লক্ষ্মীলাভ করতে চলেছে এই ছবি।
চেন্নাই-এর ছবি (Photo Credit:ANI)নয়াদিল্লিঃ অবশেষে মুক্তি পেল থালাপতি বিজয়(Thalapathy Vijay) অভিনীত বহু প্রতিক্ষিত ছবি 'গোট(GOAT)।' অগ্রিম বুকিংয়েই(Pre Booking) ছক্কা হাঁকিয়েছিল এই দক্ষিণী ছবি। রিলিজের(Release) দিন ভোরবেলা থেকেই সিনেমাহলমুখী(Cinema Hall) দর্শক। প্রিয় অভিনেতা বিজয়ের এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে চোখে পড়ছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কোথাও বিজয়ের মূর্তিতে মস্ত বড় মালা কোথাও আবার ছবির পোস্টারেই দুধ দিতে স্নান করানো হচ্ছে দক্ষিণী অভিনেতাকে। এক কথায় সাতসকালেই উদযাপনে মেতেছেন ভক্তরা। চেন্নাইয়ে সবেচেয়ে বেশি উন্মাদনার ছবি ধরা পড়েছে। ট্রেলার রিলিজের পরই সাড়া ফেলেছিল এই ছবি। প্রসঙ্গত, অগ্রিম বুকিংয়েই সুনামি আসে। আর ছবি মুক্তির পর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে এটুকু আঁচ করাই যে বক্স অফিসে রেকর্ড লক্ষ্মীলাভ করতে চলেছে এই ছবি।
চেন্নাইয়ে দর্শকদের উন্মাদনা