Priyanka Chopra's Birthday: ঠোঁটে ঠোঁট রেখে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার জন্মদিনে শুভেচ্ছা জানালেন নিক, কী বললেন দেখুন
'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) আজ ৪২-এ পা রাখলেন।
নয়াদিল্লি: 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) আজ ৪২-এ পা রাখলেন। জন্মদিনে নিকের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন নায়িকা। প্রিয়াঙ্কা ২০০২ সালে তামিল ছবি 'থামিজান' দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। পরের বছর, তিনি 'দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর 'বরফি', 'মেরি কম', 'বাজিরাও মাস্তানি', 'দিল ধড়কনে দো' সহ বিভন্ন আন্তর্জাতিক সিনেমা সব জায়গায় তিনি ব্লকবাস্টার পারফরম্যান্স দিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালে ১ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে আমেরিকান সঙ্গীতশিল্পী নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। প্রিয়াঙ্কার জন্মদিনে (Priyanka Chopra's Birthday) নিক তাঁর ইন্সটাগ্রামে তাঁদের রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন, একটি ছবিতে দেখা যাচ্ছে সুমদ্র সৈকতে তাঁরা ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন। ছবির ক্যপশনে নিক লিখেছেন, 'তুমি সেই নারী, তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান, শুভ জন্মদিন আমার প্রিয়।'
দেখুন