Deepika Padukone-Ranveer Singh: মা হওয়ার পর দীপিকাকে আঁকড়ে অত্যন্ত সাবধানে নিয়ে চলছেন রণবীর, দেখুন ভিডিয়ো
মা হওয়ার পর থেকে সেভাবে আর প্রকাশ্যে দেখা মিলছে না দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। সব্যসাচী মুখোপাধ্যায়ের শোয়ের পর এবার পের পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলন দীপিকা। যেখানে রণবীর সিংয়ের (Ranveer Singh) হাত ধরে মুম্বইয়ের (Mumbai) রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায় দীপিকাকে। ছোট্ট দুয়াকে বাড়িতে রেখেই রণবীর-দীপিকাকে দেখা যায় এবার ডিনার ডেটে বেরোতে। যেখানে দীপিকার হাত ধরে অত্যন্ত সাবধানে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায় রণবীর সিংকে। রণবীর, দীপিকাকে ফের একসঙ্গে দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা। প্রসঙ্গত দুয়ার জন্মের আগেই দীপিকা বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছেন। রণবীরও তাই। সন্তান জন্মের পর যাতে তাকে সময় দিতে পারেন, তার জন্যই রণববীর-দীপিকা আগে থেকে নিজেদের শ্যুংটিংয়ের কাজ অনেকটাই গুছিয়ে রাখেন বলে খবর। আর এবার দুয়ার জন্মের বেশ কয়েক মাস পর ফের একসঙ্গে দেখা গেল বলিউডের এই 'পাওয়ার কাপলকে'।
আরও পড়ুন: Deepika Padukone: রণবীরের সঙ্গে ক্যামেরার সামনে দীপিকার হাসি উপচে পড়ল মাতৃত্বকালীন ফটোশ্যুটে, দেখুন
দেখুন রণবীর-দীপিকার সেই জুটি, যা দেখে মন ভাল হয়ে যায় তাঁদের অসংখ্য অনুরাগীর...
View this post on Instagram