Chiranjeevi On Ram Mandir:হনুমান ছবির নির্মাতাদের কাছে চিরঞ্জীবীর আবেদন, প্রতিটি টিকিটের থেকে ৫ টাকা করে হোক অযোধ্যার রাম মন্দিরে দান (দেখুন ভিডিও)

আসন্ন ছবি 'হনুমান'-এর মাধ্যমে এক অনন্য ভক্তির পথ তৈরি করতে অযোধ্যার রাম মন্দিরে ছবির প্রতিটি টিকিট থেকে ৫ টাকা উৎসর্গ করার জন্য চলচ্চিত্র নির্মাতাদের কাছে আবেদন করেছেন চিরঞ্জীবী।

Chiranjeevi On Ram Mandir Photo Credit: Twitter@NewsArenaIndia

তেজা সাজ অভিনীত হনুমান ছবিটি  ১২ জানুয়ারী গোটা দেশ জুড়ে মুক্তির জন্য প্রস্তুত। তারই প্রমোশনের জন্য সম্প্রতি হায়দরাবাদে সুপারহিরো ফিল্ম হনুমানের প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।সেখানেই রাম মন্দির নির্মাণের জন্য ছবির বিক্রি হওয়া প্রতিটি টিকিট থেকে ৫ টাকা দান করার প্রতিশ্রুতি দিয়ে দর্শকদের হৃদয়ে ভক্তির ঝড় তুলে দিলেন অভিনেতা মেগাস্টার চিরঞ্জীবী।  আসন্ন ছবি 'হনুমান'-এর মাধ্যমে এক অনন্য ভক্তির পথ তৈরি করতে অযোধ্যার রাম মন্দিরে ছবির প্রতিটি টিকিট থেকে ৫ টাকা উৎসর্গ করার জন্য চলচ্চিত্র নির্মাতাদের কাছে আবেদন করেছেন চিরঞ্জীবী। যার ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়েছে মুহুর্তেই। দেখুন সেই ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement