Tiger 3 Box Office Collection: বিশ্বকাপের ধাক্কা টাইগার থ্রি-র বক্স অফিসেও, সপ্তাহান্তে কোথায় দাঁড়িয়ে সলমনের ছবির ব্যবসা?

ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে শনিবার ছবির ব্যবসা কেবল ১৮ কোটি ২৫ লক্ষ। রবিবার ম্যাচের দিন তা আরও কমে দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লক্ষে।

Tiger 3 (Photo Credits: X)

বিশ্বকাপ ফাইনালের ম্যাচ (ICC World Cup Final 2023) নিয়ে যেভাবে উৎসবের আমেজে মেতে উঠেছিল দেশবাসী তাতে সলমন খানের টাইগার থ্রি-র বক্স অফিস সংগ্রহ (Tiger 3 Box Office Collection) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে শনিবার ছবির ব্যবসা কেবল ১৮ কোটি ২৫ লক্ষ। রবিবার ম্যাচের দিন তা আরও কমে দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লক্ষ। ১২ নভেম্বর দিওয়ালি (Diwali 2023) উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ইমরান হাশমি (Emraan Hashmi) অভিনীত 'টাইগার থ্রি' (Tiger 3)। মুক্তির দু সপ্তাহের বিচারে মোট ব্যবসা করেছে ২৪০ কোটি। কেবল হিন্দি ভাষা থেকে এই আ হয়েছে। তামিল এবং তেলেগু ভাষা মিলিয়ে টাইগার থ্রি আয় করেছে ৬ কোটি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement