Taali: রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন, প্রকাশ্যে 'তালি'র প্রথম মোশন পোস্টার

মুম্বইয়ের রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে পর্দায় অভিনয় করবেন সুস্মতা সেন। রূপান্তরকামীর বায়োপিকে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন দাপুটে অভিনেত্রী।

Photo Credits: Twitter

রূপান্তরকামীর ভূমিকার অভিনয় করতে চলেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)। সে কথা আগেই ঘোষণা করেছিলেন নায়িকা। তবে ১ জুলাই শনিবার প্রকাশ্যে এল তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'তালি'র (Taali) প্রথম মোশন পোস্টার। মুম্বইয়ের রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে পর্দায় অভিনয় করবেন সুস্মতা সেন। রূপান্তরকামীর বায়োপিকে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন দাপুটে অভিনেত্রী। ছবির পরিচালনা করেছেন মরাঠি পরিচালক রবি যাদব।

আরও পড়ুনঃ স্বর্ণ মন্দিরে পরিণীতি-রাঘাব, প্রার্থনা সেরে ঘুরে দেখলেন গুরুদ্বার

দেখুন তালির মোশন পোস্টার... 

 

View this post on Instagram

 

A post shared by JioCinema (@officialjiocinema)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement