Shilpa Shetty: বাড়ি খালি করতে হবে শিল্পা-রাজকে, ইডির নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্ত অভিনেত্রী

মুম্বইয়ের জুহু এলাকায় তাঁদের বাড়ি এবং পুনেতে অবস্থিত খামারবাড়ি অবিলম্বে খালি করার নোটিস পাঠায় ইডি।

Shilpa Shetty and Raj Kundra (Photo Credits: X)

অর্থ পাচারের মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং তাঁর স্বামী তথা শিল্পপতি রাজ কুন্দ্রার (Raj Kundra)। এরপরেই অভিনেত্রীর বাড়িতে ইডির নোটিস যায়। তাতে বলা হয়, মুম্বইয়ের জুহু এলাকায় তাঁদের বাড়ি এবং পুনেতে অবস্থিত খামারবাড়ি অবিলম্বে খালি করে দিতে হবে। ইডি-র পাঠানো বাড়ি খালি করার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দারস্ত হলেন শিল্পা। পালটা মামলা করেন তিনিও। ৯ অক্টোবর বুধবার বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং বিচারপতি পৃথ্বীরাজ চভানের ডিভিশন বেঞ্চে অভিনেত্রীর মামলাটি শুনানির জন্যে তোলা হয়। তবে বৃহস্পতিবারের জন্যে মামলাটি স্থগিত করে বম্বে হাইকোর্ট।

বিপাকে শিল্পা... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement