Shah Rukh Khan: বাবা তো বাবাই হয়! অনুষ্ঠানের মাঝে মেয়ে সুহানার পোশাক ঠিক করে দিলেন শাহরুখ, রইল ভিডিয়ো
ছেলে আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ, তাই তাঁর পাশে থাকতে পৌঁছে গিয়েছিলেন বাবা শাহরুখ খান, মা গৌরী খান। ছিলেন বোন সুহানাও।
শিগগিরি পরিচালক হিসাবে নিজের হাতেখড়ি করতে চলেছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান। আরিয়ান (Aryan Khan) পরিচালিত প্রথম ওয়েব সিরিজের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। খব তাড়াতাড়িই তা মুক্তি পাবে ওটিটি মঞ্চ নেটফ্লিক্সে (Netflix)। শুরু হয়ে গিয়েছে সিরিজের প্রচার। সোমবার রাতে আয়োজিত হয়েছিল সিরিজ লঞ্চের অনুষ্ঠান। ছেলে আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ, তাই তাঁর পাশে থাকতে পৌঁছে গিয়েছিলেন বাবা শাহরুখ খান, মা গৌরী খান। ছিলেন বোন সুহানাও। অনুষ্ঠানে মেয়ে সুহানার পোশাক ঠিক করে দিতে দেখা গিয়েছে বলিউড বাদশাকে। শত ব্যস্ততার মাঝেও সব দিকে নজর রাখেন বাবা শাহরুখ। পাপারাৎজির ক্যামেরায় সেই মেয়ের পোশাক ঠিক করার সময়ে ক্যামেরাবন্দি হন কিং খান। নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সেই ভিডিয়ো।
সুহানার পোশাক ঠিক করে দিচ্ছেন শাহরুখঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement
Advertisement