Rihanna: সে কি কাণ্ড! আম্বানিদের অনুষ্ঠানে এসে ভরা মঞ্চে হবু বৌমার নামই ভুল উচ্চারণ করলেন রিহানা

অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন মার্কিন পপ গায়িকা রিহানা। বললেন, আম্বানিদের সৌজন্যে এই প্রথম ভারতে এলেন তিনি।

Rihanna at Anant Ambani and Radhika Merchant pre-wedding Bash (Photo Credits: Instagram. X)

আম্বানিদের অনুষ্ঠানে এসে হবু বৌমার নামই ভুল উচ্চারণ করলেন হলিউড পপ তারকা রিহানা (Rihanna)। গুজরাটের জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের  প্রাক বিবাহের (Anant Ambani and Radhika Merchant Pre-Wedding) অনুষ্ঠানে তারকা সমাগম ছিল একেবারে চোখ ধাঁধানো। বলিউড, হলিউড তারকাদের পাশাপাশি হাজির হয়েছিলেন আন্তর্জাতিক শিল্পপতিরাও। অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন মার্কিন পপ গায়িকা রিহানা। বললেন, আম্বানিদের সৌজন্যে এই প্রথম ভারতে এলেন তিনি। হবু দম্পতি অনন্ত এবং রাধিকাকে শুভেচ্ছাও জানান তিনি। তবে মুকেশ আম্বানি পুত্রের নাম সঠিক উচ্চারণ করলেও তাঁর হবু স্ত্রী রাধিকাকে 'রাদিকি' বলে সম্বোধন করলেন হলি তারকা। সেই ভিডিয়ো নেটপাড়ায় উঠে আসতেই রিহানার ভুল নামের উচ্চারণ নিয়ে চর্চা শুরু করেছেন নেটবাসী।

দেখুন... জামনগর ছাড়ার আগে চিত্র সাংবাদিকদের জড়িয়ে ছবি তুললেন রিহানা, হলি তারকার মানবিকতায় মুগ্ধ নেটবাসী

দেখুন সেই ভিডিয়ো...

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement