Rekha: কপিলের শোয়ে রেখা, অমিতাভ বচ্চনের প্রসঙ্গ উঠতেই কী বললেন উমরাও জান?
সদ্য সামনে এসেছে এপিসোডের একটি ছোট ক্লিপিং। সেখানেই হাসিমজা খুনসুটির মাঝে কপিল তোলেন অমিতাভ বচ্চন সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতি প্রসঙ্গ।
নেটফ্লিক্সের (Netflix) পর্দায় বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখা (Rekha)। আসছেন 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'এ (The Great Indian Kapil Show)। সদ্য সামনে এসেছে এপিসোডের একটি ছোট ক্লিপিং। সেখানেই হাসিমজা খুনসুটির মাঝে কপিল (Kapil Sharma) তোলেন অমিতাভ বচ্চন সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতি-র (KBC) প্রসঙ্গ। তার মাঝেই রেখা বলে ওঠেন, আমায় জিজ্ঞাসা করুণ। প্রতিটা সংলাপ আমার মনে আছে'। সত্তরের দশকে অমিতাভ এবং রেখার মধ্যেকার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। শোনা যায়, একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তাঁরা। রূপোলী পর্দায় রেখা-অমিতাভ জুটি ছিল এক নম্বরে। তবে শেষ মুহূর্তে জয়া বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা। ১৯৮১ সালে সিলসিলা (Silsila) ছবিতে শেষবারের মত একসঙ্গে পর্দা ভাগ করেছিলেন দুই আইকনিক শিল্পী।
কপিলের শো'য়ে রেখা...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Advertisement
Advertisement
Advertisement