Rajkummar Rao: প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার, ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা

'আমার বলিরেখা রয়েছে। ২১ বছরের তরুণ আমি আর নেই'।

Rajkummar Rao On Plastic Surgery (Photo Credits: X, Instagram)

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রাজকুমার রাও-এর (Rajkummar Rao) একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবি দেখে অভিনেতার প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করার বিষয়ে নিশ্চিত হয়েছিল তাঁর অনুরাগীরা। তবে নেটপাড়ায় ভাইরাল ওই ছবির যুবক যে তিনি নন, তা নিজের মুখেই জানালেন রাজকুমার। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বললেন, 'ভাইরাল হওয়া ছবিটি আমিও দেখেছি। আমার কাছে বিষয়টি খুব মজার লেগেছে। কারণ ওই যুবককে একেবারেই আমার মত দেখতে নয়। ছবির যুবকের মডেলদের মত কাচের ন্যায় পরিষ্কার ত্বক। আমার বলিরেখা রয়েছে। ২১ বছরের তরুণ আমি আর নেই'।

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement