Rahul Dholakia: পাকিস্তানি ক্রিকেট দল ভারতে, পাক অভিনেতারা কি এদেশে আসতে পারবেন? প্রশ্ন পরিচালকের

Mahira Khan (Photo Credit: Instagram)

ঊরি হামলার পর থেকে বলিউডে আর দেখা যায় না পাকিস্তানি অভিনেতাদের। ঊরি হামলার পর যত দিন গড়িয়েছে,তত খারাপ হয়েছে ভারত, পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। এসবের মধ্যে এবার বিশ্বকাপ উপলক্ষ্য়ে ভারতে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। পাক ক্রিকেট দল হায়দরাবাদে হাজির হওয়ার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে মুখ খোলেন রইসের পরিচালক রাহুল ঢোলাকিয়া। তিনি বলেন, পাকিস্তানের ক্রিকেট দল ভারতে এসে পৌঁছেছে। এবার কি পাক অভিনেতাদের আমরা নিজেদের ছবিতে নিতে পারব? গায়করা কি এ দেশ, ও দেশে গিয়ে অনুষ্ঠান করতে পারবেন বলে প্রশ্ন তোলেন রইস পরিচালক।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement