Kartik Aaryan: গ্যাংটকে শুটিংয়ের মাঝেই মেজাজ বিগড়ল কার্তিকের! গিটার হাতে যুবককে বেধড়ক মার, দেখুন ভিডিয়ো
সদ্য শুটিং সেট থেকে ফাঁস হওয়া এক ভিডিয়ো দেখা যাচ্ছে, গিটার হাতে এক যুবককে বেধড়ক মারছেন কার্তিক। সাংঘাতিক সেই ভিডিয়ো দেখে অবাক হয়ে যান নেটবাসী।
পরিচালক অনুরাগ বসুর (Anurag Basu) আসন্ন ছবির শুটিং করতে উত্তরবঙ্গে (North Bengal) এসেছেন বলি অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। পাহাড়ি এলাকার রাস্তা, ওলিগলি, চা বাগানে জোরকদমে চলছে শুটিং। এদিকে বলি তারকাকে দেখতে নিত্য ঢল নামছে ভক্তদের। কড়া নিরাপত্তা নেমে শুটিং চলছে ঠিকই কিন্তু উন্মত্ত ভক্ত বাধ মানে কই। প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক এবং দক্ষিণী সুন্দরী শ্রীলীলা (Sreeleela)l। ছবিতে অভিনেতার লুকও বেশ অন্যরকম। মাথা ভর্তি চুল, উসকোখুসকো দাঁড়িতে ঢাকা মুখ। উত্তরবঙ্গ থেকে শুটিংয়ের নানা মুহূর্ত ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। সদ্য শুটিং সেট থেকে ফাঁস হওয়া এক ভিডিয়ো দেখা যাচ্ছে, গিটার হাতে এক যুবককে বেধড়ক মারছেন কার্তিক। সাংঘাতিক সেই ভিডিয়ো দেখে অবাক হয়ে যান নেটবাসী। তবে সেই দৃশ্য শুটিংয়ের বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে শুটিং করতে এসে উন্মত্ত ভক্তদের কবলে কার্তিক, ভিড়ের চাপে নাজেহাল অবস্থা
গিটার হাতে এক যুবককে বেধড়ক মারছেন কার্তিক
Aashiqui 3 Shooting
গ্যাংটকে শুটিং করছেন কার্তিকঃ