Karan-Tejasswi: করণের হাতে হাত, মিডিয়াকে দেখতেই লজ্জায় লাল তেজস্বী

রবিবার একসঙ্গে মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা যুগল করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। একে অপরের হাতে হাত দিয়ে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গেল তারকা যুগলকে।

Karan-Tejasswi (Photo Credits: Instagram)

মুম্বই, ১২ মার্চঃ রবিবার সাধারণ মানুষের কাছে ছুটির দিন হলেও তারকাদের কাছে কী রবিবার আর কী সোমবার। প্রতিটা দিনই তাঁদের কাছে শুটিংয়ের দিন। রবিবার একসঙ্গে মুম্বইয়ের (Mumbai) রাস্তায় ক্যামেরাবন্দি হলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা যুগল করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ (Karan-Tejasswi)। একে অপরের হাতে হাত দিয়ে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গেল তারকা যুগলকে। মিডিয়াকে দেখা মাত্রই লজ্জায় রাঙা হলেন অভিনেত্রী। (Tejasswi Prakash)

নায়িকার (Tejasswi Prakash) পরনে গোলাপি বডিকন শর্ট স্কার্ট এবং টপ। কাঁধে বড় কালো ভ্যানিটি ব্যাগ। পাশে করণকে (Karan Kundrra) দেখা গেল ব্ল্যাক ট্রাউজার এবং অলিভ ফুল স্লিভ টি শার্টে।

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement