Criminal Justice 4 Teaser OUT: আরও এক রহস্যে মোড়া মামলা নিয়ে হাজির মাধব মিশ্র, প্রকাশ্যে 'ক্রিমিনাল জাস্টিস সিজিন ৪'-র টিজার, দেখুন

আরও এক নতুন গল্প, নতুন মামলা, নতুন রহস্য নিয়ে আসছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। রোহন সিপ্পি পরিচালিত 'ক্রিমিনাল জাস্টিস সিজিন ৪' আগামী ২২ মে জিওহটস্টারে স্ট্রিমিং হবে।

Criminal Justice 4 Teaser OUT (Photo Credits: Youtube)

Criminal Justice 4 Teaser OUT: আরও এক রহস্যে মোড়া মামলা এসে পড়ল আইনজীবী মাধব মিশ্রের ঝুলিতে। আগের তিন বারের মত এইবারও কি তিনি পারবেন সমাধান করতে! রহস্য ভেদ করে নিরপরাধকে আইনের বেড়াজাল থেকে মুক্ত করে আনতে! মঙ্গলবার, ২৯ এপ্রিল সামনে এসেছে 'ক্রিমিনাল জাস্টিস সিজিন ৪'-এর জমজমাট টিজার। দর্শকদের অন্যতম পছন্দের কোর্টরুম ড্রামার মধ্যে একটি হল 'ক্রিমিনাল জাস্টিস'। যার প্রতিটা সিজিনেই রয়েছে ভরপুর থ্রিল। আগের তিনটি সিজিন দারুণ ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছে। সিরিজের প্রতিটি চরিত্র সাজানো হয় খুব নিখুঁত করে। আরও এক নতুন গল্প, নতুন মামলা, নতুন রহস্য নিয়ে আসছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। রোহন সিপ্পি পরিচালিত 'ক্রিমিনাল জাস্টিস সিজিন ৪' আগামী ২২ মে জিওহটস্টারে স্ট্রিমিং হবে।

'ক্রিমিনাল জাস্টিস সিজিন ৪'-এর টিজারঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement