Chakda ‘Xpress: 'অনুষ্কার কথায় মনে হচ্ছে ঝুলন গোস্বামী যেন প্রবাসী বাঙালি', ট্রোলের মুখে বিরাট ঘরণী

Anushka Sharma (Photo Credit: Instagram)

ঝুলন গোস্বামীর বায়োপিক দিয়ে ফের কামব্যাক করছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ঝুলন গোস্বামীর বায়োপিকের টিজার প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। বিশেষ করে ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুষ্কা যেভাবে 'কিন্তু চিন্তা করো না' বলে উচ্চারণ করছেন, তা দেখে অনুষ্কাকে ট্রোল করেন অনেকে। এমনকী, ঝুলন গোস্বামীর ওই উচ্চারণ শুনে মনে হচ্ছে, ঝুলন যেন প্রবাসী বাঙালি। কেউ আবার বলতে শুরু করেন, কোনও বাঙালি অভিনেত্রী যদি ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতেন, ভাল হত।

 

ঝুলন গোস্বামীর বায়োপিকের ঝলক প্রকাশ্যে আসতেই একের পর এক কটাক্ষের মুখে পড়েন অনুষ্কা...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement