Border 2: বর্ডার-এ সুনীল আর বর্ডার ২-এ ছেলে আহান, ঝাঁসিতে ছবির শুটিং শুরু, প্রজাতন্ত্র দিবসে মুক্তি

ছবির মুক্তি প্রসঙ্গে কানাঘুষো খবর, ২০২৬ সালের ২৩ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের তারিখটিকে বর্ডার ২-এর মুক্তির দিন হিসাবে বেছে নিয়েছেন নির্মাতারা।

Sunny Deol and Varun Dhawan (Photo Credits: Instagram)

অবশেষ শুটিং শুরু হল বলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'বর্ডার ২'র (Border 2)। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জে পি দত্ত পরিচালিত 'বর্ডার'। ২৮ বছর পর শুরু হল ছবির সিক্যুয়েলের শুটিং। সানি দেওলের (Sunny Deol) সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন বরুণ ধওয়ান (Varun Dhawan)। মধ্যপ্রদেশের ঝাঁসিতে (Jhansi) শুরু হয়েছে ছবি শুটিং। পরিচালনার দায়িত্ব রয়েছেন অক্ষয় কুমারের 'কেশরী' খ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ সিংহ (Anurag Singh)। মঙ্গলবার ঝাঁসি থেকে বর্ডার ২-র টিমের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। দেশাত্মবোধক কাহিনী নির্ভর এই ছবিতে আরও রয়েছেন আহান শেঠি এবং দিলজিৎ দোসাঞ্জ। ছবির মুক্তি প্রসঙ্গে কানাঘুষো খবর, ২০২৬ সালের ২৩ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের তারিখটিকে বর্ডার ২-এর মুক্তির দিন হিসাবে বেছে নিয়েছেন নির্মাতারা।

শুরু বর্ডার ২-এর শুটিংঃ

 

 

View this post on Instagram

 

A post shared by tseriesfilms (@tseriesfilms)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement