Harish Magon: শোকের ছায়া বলিউডে, প্রয়াত 'গোলমাল' খ্যাত অভিনেতা হরিশ মাগোন

গত ১ জুলাই মুম্বইতে মৃত্যু হয়েছে 'গোলমাল' খ্যাত অভিনেতার। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা।

Harish Magon (Photo Credits: Twitter)

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন (Harish Magon)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৬। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (Cine And TV Artistes' Association) তরফে প্রবীণ অভিনেতার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। গত ১ জুলাই মুম্বইতে মৃত্যু হয়েছে 'গোলমাল' খ্যাত অভিনেতার। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা। সত্তর এবং আশির দশকের একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন হরিশ। 'চুপকে চুপকে', 'নামাক হালাল', 'শেহেনশা' মত কালজয়ী সমস্ত ছবির মুখ হয়েছিলেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

আরও পড়ুনঃ তিরুপতি মন্দিরে ন্যাড়া মাথায় ধনুশ, ছবি দেখে অবাক ভক্তকুল

প্রয়াত হরিশ মাগোন...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement