Athiya Shetty: মাতৃত্বের জৌলুস ঠিকরে বেরোচ্ছে, বেবি বাম্পের ছবি শেয়ার আথিয়ার

গত বছর নভেম্বরে পরিবারে নতুন সদস্য আসার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ক্রিকেট তারকা কে এল রাহুল এবং অভিনেত্রী আথিয়া।

Athiya Shetty flaunts her baby bump (Photo Credits: Instagram)

মা হতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। গত বছর নভেম্বরে পরিবারে নতুন সদস্য আসার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ক্রিকেট তারকা কে এল রাহুল এবং অভিনেত্রী আথিয়া। বৃহস্পতিবার বেবি বাম্পের কিছু ছবি তুলে ধরেন সুনীল কন্যা। ছবিতে অভিনেত্রীর চোখে মুখে এক আলাদা জেল্লা চোখে পড়েছে। আর এটিই যে মাতৃত্বকালীন জৌলুস সে কথা বলাইবাহুল্য। খুব শীঘ্রই ভূমিষ্ঠ হতে চলেছে কে এল রাহুল এবং আথিয়ার সন্তান।

বেবি বাম্পের ছবি শেয়ার আথিয়ারঃ 

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement