Larissa Bonesi Hot Video: কফি কাপ হাতে ক্যামেরাবন্দি শাহরুখ পুত্রের বিদেশি 'বান্ধবী' লরিসা, আরিয়ানের চর্চিত প্রেমিকার ভিডিয়ো ভাইরাল

শনিবার মুম্বইয়ে ছবিশিকারিদের ক্যামারাবন্দি হন তিনি। কানাঘুষো খবর, শুটিং করতে মুম্বই এসেছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী। শনিবার ভ্যানিটি ভ্যান থেকে নেমে শুটিং ফ্লোরে যেতে দেখা গিয়েছে তাঁকে।

Brazilian Actress and Model Larissa Bonesi (Photo Credits: Instagram)

বিদেশিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)! ব্রাজিলিয়ান অভিনেত্রী এবং মডেল লরিসা বোনেসির (Larissa Bonesi) সঙ্গে আরিয়ানের সম্পর্কের গুঞ্জন গত বছর থেকে চলছে। দেশের বাইরে বেশ কয়েকবার পার্টিরত অবস্থায় দুজনে ক্যামারাবন্দি হয়েছেন। এমনও শোনা যায়, এই বছরের শুরুতে শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ানের পোশাক ব্র্যান্ড ডি'য়াভোলের সাফল্য (D'yavol) পার্টিতেও নাকি দেখা গিয়েছিল বিদেশি সুন্দরীকে। এবার সরাসরি পাপারাৎজির সামনে ধরা দিলেন লরিসা। শনিবার মুম্বইয়ে ছবিশিকারিদের ক্যামারাবন্দি হন তিনি। কানাঘুষো খবর, শুটিং করতে মুম্বই এসেছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী। শনিবার ভ্যানিটি ভ্যান থেকে নেমে শুটিং ফ্লোরে যেতে দেখা গিয়েছে তাঁকে। পরনে ছিল চকোলেট ব্রাউন রঙের একটি বডিকন ড্রেস। উপরে চাপানো ছিল কালো ওভারকোট জ্যাকেট। কফি কাপ হাতে পাপারাৎজির সামনে পোজ দিলেন লরিসা।

মুম্বইয়ে ক্যামেরাবন্দি আরিয়ানের বিদেশি 'বান্ধবী'

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement