Satish Kaushik Tests Positive for COVID-19: করোনা আক্রান্ত সতীশ কৌশিক, ভালবাসা পাঠালেন অনুপম খের

করোনা আক্রান্ত প্রবীণ বলিউড অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিক (Satish Kaushik)। বুধবার নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি। ৬৪ বছরেরে অভিনেতা টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করলেন।

সতীশ কৌশিক ও অনুপম খের (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ১৭ মার্চ: করোনা আক্রান্ত প্রবীণ বলিউড অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিক (Satish Kaushik)। বুধবার নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি। ৬৪ বছরেরে অভিনেতা টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করলেন। সতীশ কৌশিক লিখলেন, “আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন। আমি কোয়ারেন্টাইনে আছি। আপানাদের ভালবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ আমার পাথেয় হবে। ধন্যবাদ।”

সতীশ কৌশিকের অসুস্থতার খবরে তাঁর জন্য প্রার্থনা করেছেন অভিনেতা অনুপম খের। তিনি লিখেছেন, “প্রিয় সতীশ কৌশিক, আমি আশাকরি কোয়ারেন্টাইন লাইফে জমজমাট স্ক্রিপ্ট লিখবে তুমি। অভিনয়, পরিচালনা, প্রযোজনার হেকটিক শিডিউল থেকে রেহাই মিলেছে বিশ্রাম নাও। ভালবাসা প্রার্থনা সবসময়ের জন্য তোমার সঙ্গে রইল।”

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement