Ananya Panday New Home: গৌরী খানের নকশায় সেজে উঠেছে অনন্যার নতুন বাড়ি, দেখুন অন্দরমহলের ঝলক

নায়িকার সাধের বাড়ি সাজিয়ে তুলেছেন বলিউডের খ্যাতনামা বাড়ির নকশা শিল্পী গৌরী খান। শাহরুখ পত্নীর হাতের ছোঁয়ায় অনন্যার নতুন বাড়ি যেন আরও শৌখিন আরও আকর্ষণীয়।

Ananya Panday and Gauri Khan (Photo Credits: Instagram)

দিওয়ালিতে (Diwali 2023) নতুন বাড়ি কিনেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। আর নায়িকার সাধের বাড়ি সাজিয়ে তুলেছেন বলিউডের খ্যাতনামা বাড়ির নকশা শিল্পী গৌরী খান (Gauri Khan)। শাহরুখ (Shah Rukh Khan) পত্নীর হাতের ছোঁয়ায় অনন্যার নতুন বাড়ি যেন আরও শৌখিন আরও আকর্ষণীয়। নিজের নতুন বাড়ির অন্দরমহলের ঝলক শেয়ার করে অনন্যা লিখেছেন, 'আমার প্রথম বাড়ি, আমার স্বপ্নের বাড়ি। আমি ঠিক কেমন করে সাজাতে চাইছি তা তোমার চেয়ে ভালো করে কেউ বুঝতে পারত বলে মনে হয় না। তুমি আরও স্পেশাল করে তুলেছ। তুমি সেরা'।

আরও পড়ুনঃ  মেয়ে রাহার নামে কাঁধে ট্যাটু করিয়েছেন রণবীর, অ্যানিম্যাল-এর প্রচারে ফাঁস করলেন

দেখুন অনন্যার বাড়ির অন্দরমহল... 

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement